সিলেটে বন্যায় শাবিপ্রবির নতুন তিন নির্দেশনা

অনলাইন ডেস্ক

সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ নতুন তিনটি নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার নতুন নির্দেশনা সম্পর্কে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

তিনি জানান, বন্যার পানিতে প্লাবিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা। এমতাবস্থায় ঈদ পরবর্তী বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনলাইনে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। বিভিন্ন বিভাগে অনুষ্ঠেয় পরীক্ষা বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীদের সমন্বয়ে নতুন রুটিন প্রদান করে বন্যা পরবর্তী সময়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী ২৩ জুন থেকে যথারীতি দাপ্তরিক কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে সিলেট নগর ও জেলার ১৩টি উপজেলায় প্রায় সোয়া ৮ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights