‘সিলেটে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সদস্য পদপ্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে আগামীতে সিলেটে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’

আজ সোমবার বিকালে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘সিলেটের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের গত ১৫ বছরে সারা দেশের উন্নয়নের পাশাপাশি সিলেটেও ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে প্রশাসনিক নানা জটিলতায় সিলেট অঞ্চলে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ঘটেছে।’
তিনি বলেন, ‘সিলেট নগরীতে পানি সরবরাহ নিশ্চিত করতে ‘সিলেট ওয়াসা বোর্ড’ ইতোমধ্যে গঠন করা হয়েছে। শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।’

‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল জাতীয় সংসদে পাম করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা বাস্তবায়ন হলে সিলেটের উন্নয়ন কার্যক্রম আরও সহজ ও বেগবান হবে। এছাড়া আধুনিক ও যানজটমুক্ত সিলেট নগরী গড়তে সিলেট নগরীর চারপাশে ২টি রিংরোড স্থাপন করতে হবে।

তিনি বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আধুনিক অভ্যর্থনা টার্মিনাল শিগগিরই নির্মাণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights