সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ৩১

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

অপরাধীদের ধরতে সিলেটে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। গত ৩৬ ঘণ্টায় জেলা পুলিশের আওতাধীন বিভিন্ন থানা পুলিশ ৩১ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। রবিবার বিকেলে জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সিলেট জেলায় বিভিন্ন মামলায় পলাতক আসামিদের গ্রেফতারে প্রত্যেক থানাপুলিশকে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। পুলিশ সুপারের নির্দেশনা পেয়ে বিশেষ অভিযান শুরু হয়েছে। গত ৩৬ ঘণ্টায় ৫ জন সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ৩১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে বিশ্বনাথ থানা পুলিশ ৬ জন, ওসমানীনগরে ৬ জন, গোলাপগঞ্জে ৮ জন, বিয়ানীবাজারে ২ জন, কানাইঘাটে ৪ জন, জৈন্তাপুরে ২ জন ও গোয়াইনঘাটে ৩ জন গ্রেফতার হয়েছেন।
বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার সম্রাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights