সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই পর্বতপুর এলাকার একটি বাসা থেকে রাকিব (২২) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিব নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কালেঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে। সে লাউয়াই পর্বতপুর এলাকার নাসির উদ্দিনের মালিকানাধীন একটি বাসায় ভাড়া থাকতো। সে লাউয়াই এলাকার কাউসার মিয়ার অটো রাইস মিলে শ্রমিকের কাজ করত।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। রাকিবের পরিবার দাবি করছে সে মানসিকভাবে অসুস্থ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights