সিলেটে যুবকের লাশ উদ্ধার

সিলেটে জকিগঞ্জ উপজেলায় দুই সন্তানের জনক আব্দুল হাই ছালেক মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার জিয়াপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। শনিবার সকালে বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাজার থেকে মেয়েদের জন্য নতুন জামা ও কাফনের কাপড় নিয়ে রাতে বাড়ি ফিরেন ছালেক। মেয়েদেরকে ঘুম থেকে জাগিয়ে নতুন জামা পরিধান করিয়ে ঘর থেকে বের হয়ে রাতে ঘরে ফিরেননি। পরে শনিবার সকালে তার রক্তাক্ত লাশ পাওয়া যায় বাড়ির পাশে।
এলাকাবাসী জানান, লাশের পাশে একটি পানির বোতল এবং বিষাক্ত কীটনাশক পড়েছিল। এছাড়াও মৃতদেহের পাশে পড়ে থাকা একটি চিরকুটে লেখা ছিলো ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। নিজের ইচ্ছাতেই আমি আত্মহত্যা করেছি।’
ওই চিরকোটে বাবাকে উদ্দেশ্য করে লিখেন তিনি- ‘বাবা, আমার বকরিগুলো বিক্রি করে আমার স্ত্রীর মোহরানা পরিশোধ করবেন। আর আমার মেয়েগুলোকে দেখে রাখবেন।’

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা না হত্যা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights