সিলেটে শপথ নিলেন ১১ উপজেলা পরিষদের জনপ্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

প্রথম ধাপে সিলেটের ১১ উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। সোমবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় কার্যালয়ে সিলেট ও হবিগঞ্জ এবং দুপুর ১২টা ৩০ মিনিটে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপজেলাগুলোর নবনির্বাচিতরাদেও শপথবাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)।

গত ৮ মে সিলেট জেলায় চারটি, সুনামগঞ্জে দুটি, মৌলভীবাজারে তিনটি এবং হবিগঞ্জে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো- সিলেটের সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ, হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও বানিয়াচং সুনামগঞ্জের দিরাই, শাল্লা এবং মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা ও জুড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights