সিলেটে হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট মহানগরের বন্দরবাজারে ২০০৭ সালে সংঘটিত হত্যার মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাাপ্ত আসামিরা হলেন- চাঁদপুর জেলার মতলব থানার বইয়েরা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ঝাড়ু মিয়া, সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার সবুজ মিয়ার ছেলে জাকির ও মৌলভীবাজারে কুলাউড়ার পাঁচপীর গ্রাামের আতর মিয়ার ছেলে লাল মিয়া ওরফে লালু। দণ্ডপ্রাপ্ত তিন আসামি-ই পলাতক।

আদালত সূত্র জানয়, ২০০৭ সালের ২৮ নভেম্বর রাত ৮টার দিকে সিলেট মহানগরের বন্দরবাজারে বাইসাইকেল মেরামতকারী আবুল কালাম (৪০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। তিনি সিলেট মহানগরের কাজিটুলা এলাকার মৃত ইছরাব আলীর ছেলে। ঘটনার পর কালামের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৩ সালে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে আদালতে স্থানান্তরিত হলে সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights