সিলেটের দুই নদীর পানি এখনো বিপদসীমার ওপরে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট বিভাগের দুই নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

পাউবোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের ৩টি জেলার ৫টি নদীর ৬টি পয়েন্টে প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলার নলজুর নদীর পানি জগন্নাথপুর পয়েন্টে ও হবিগঞ্জ জেলার সুতাং নদীর পানি সুতাং-রেলওয়ে ব্রিজ পয়েন্টে প্রাক-মৌসুমী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানির সমতল ঘণ্টায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে কমছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights