সিলেটের বিশ্বনাথে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে আলিম পরীক্ষায় অসদুপায়(নকল) অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার(১৩ জুলাই) বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত ইংরেজী ২য় পত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বহিষ্কৃত তিন পরীক্ষার্থী সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা, সিংগেরকাছ আলিম মাদরাসা ও দশপাইকা দারুল উলুম আলিম মাদরাসার শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে তারা নকল করে উত্তর লিখছিলেন। এ সময় দায়িত্বরত কক্ষ পরিদর্শক বিষয়টি শনাক্ত করেন। পরে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।
বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাওলানা নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চত করে বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ওই তিন শিক্ষার্থীকে নিয়ম অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।
