সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ট্রেন চলাচল শুরু হয়েছে। ফলে আজ থেকে এ পথের যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে জয়ন্তিকা এক্সপ্রেস প্রথম ছেড়ে যায়। সিডিউল অনুযায়ী বাকি ট্রেনও চলবে। এছাড়া রাতে সিলেট থেকে একটি ট্রেন ঢাকা যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খাঁন।
এর আগে শুক্রবার (২৩ আগস্ট) মধ্যরাতে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচলের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। এরপর রাত থেকেই ওই পথের ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। রেল কতৃপক্ষ জানায়, কালনী এক্সপ্রেস (৭৭৩), উপবন এক্সপ্রেস (৭৩৯/৭৪০) এবং ১০ নং সুরমা মেইল পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গত ২১ আগস্ট অতিরিক্ত বৃষ্টিপাত ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শায়েস্তাগঞ্জ-লস্করপুর সেকশনের ২৬০/৯ থেকে ২৬১/১ কিলোমিটার পর্যন্ত ৯৮ নম্বর রেল সেতুর গার্ডার সমান পানি হওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করে বন্ধ রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights