সীতাকুণ্ডে ঝরনায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় ঝরনায় দেখতে এসে নিখোঁজ এ কে এম নাইমুল হাসান (২০) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার দুপুর সাড়ে বারটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বেলা পৌনে ১১টার দিকে তিনি নিখোঁজ হন। নাইমুল হাসান নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী উত্তর নাথ পাড়া শাহানা ভবন এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, বাঁশবাড়িয়ায় বিলাসী ঝরনায় বেড়াতে গিয়েছিলেন নাইমুল হাসান। ঝরনার পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সেখানে তল্লাশি চালিয়ে দুপুরে সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights