সুইহারী ইউনিয়ন ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর সুইহারী ইউনিয়ন ক্লাবের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট ২০২৪) সুইহারী ইদগাহ মাঠে অনুষ্ঠিত পরিচিতি সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত কমিটির আহ্বায়ক মো. রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মন্ডল বকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো. আল মামুন বিপ্লব, মো. ফিরোজ খান রাজ, বিশিষ্ট শ্রমিক নেতা মো. ফজলে রাব্বি ও দিনাজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল হানিফ দিলন। অনুষ্ঠান স ালনা করেন সুইহারী ইউনিয়ন ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্য অধ্যাপক মাহবুবুল হক হেলাল ও অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের সদস্য সচিব মো. মামুন সরকার।
সুইহারী ইউনিয়ন ক্লাবের ৫১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত আহ্বায়ক কমিটি নিম্নরূপ আহ্বায়ক মো. রাশেদুজ্জামান রাশেদ, সদস্য সচিব মো. মামুন সরকার, সদস্য এ্যাড. আব্দুল হালিম, মো. ফিরোজ খান রাজ, মো. জাহিদ হোসেন, মো. হোসাইন আলী, মো. নূর ইসলাম, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী (তালেব), মো. লুৎফর রহমান, আঃ মজিদ (মজু), মো. শেখ শামিম, মো. জহির, একেএম জিয়াউল্লাহ চ ল, মো. আব্দুল গফুর, মো. রেজাউল বারি (নান্নু), মো. ইমরান, মো. আবু সাঈদ, মো. আব্দুল আউয়াল (দুলাল), মো. সৌরভ, মো. আতিকুর রহমান, শফিকুল আলম লিয়ন, আব্দুস সোবাহান, মিজানুর রহমান সাজু, মিজানুর রহমান হিরু, মো. সাকিব সুজা, জয়নাল আবেদিন তিলক, আতিকুল ইসলাম, অধ্যাপক মাহবুবুল হক হেলাল, মো. ওবায়দুল হক লাবু, জয়নুল আবেদীন, রাজু ইসলাম, মো. নূর আলম সোহেল, রেজাউল করিম রাসেল, মোহসিনুজ্জামান, অমিত সিং, মিঠুন সিং, সুদীপ্ত, মো. মানিক, আশফাকুর রহমান ববিন, মো. রিফাত মাশরাফি রিয়াদ, মোহাম্মদ রেজাউল্লাহ আরশ (রোমু), আরাফাত আহমেদ দুর্জয়, মিরাজুস সালেকিন সনি, ইমতিয়াজ বিশাল, ইমরান খান, শাহরিয়ার কবির পরশ, আসলাম ইসরার আনসারি, আহনাফ তাহমিদ প্রান্ত, মোকাররম হোসেন ও জোবায়দুল আলম রানা।
সব শেষে ক্লাবের ইউনিয়ন কামনা করে মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নুরজাহান কামিল মাদরাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রাজ্জাক।
