সুদান থেকে জেদ্দায় আরও ১৭৬ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

সংঘাতপূর্ণ সুদান থেকে আরও ১৭৬ বাংলাদেশি জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছেন। বুধবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

বুধবার বিকালে বিমানবন্দরে তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও তখন উপস্থিত ছিলেন।
স্থানীয় সময় বুধবার রাতে বদর এয়ারলাইন্সের আরও দুটি ফ্লাইটে ৩০২ জন এবং আগামীকাল রাতে আরও ৭৪ জন বাংলাদেশি জেদ্দায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

সুদান থেকে ফেরত আসা এসব বাংলাদেশির মধ্যে ৫২ জন স্থানীয় সময় বুধবার রাত ১টার দিকে জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বৃহস্পতিবার কাতার এয়ারলাইন্সে ১৩০ জন ও মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৮ জন দেশের উদ্দেশ্যে রওনা হবেন।

অন্যদের বিভিন্ন ফ্লাইটে যত শিগগির সম্ভব দেশে আনা হবে।

এর আগে গত ৮ মে সুদান থেকে জেদ্দা হয়ে ১৩৬ জন প্রবাসী বাংলাদেশি ঢাকায় আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights