সুন্দরবনের চুনকুরি নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার

মোংলা প্রতিনিধি মোংলা প্রতিনিধি
সুন্দরবনের চুনকুরি নদী থেকে আহত একটি কচ্ছপ উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৫ জুলাই) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক ও কার্যকর অভিযান পরিচালনা করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন দোবেকীর সদস্যরা মালঞ্চ ও চুনকুরি নদীতে নিয়মিত রুটিন টহল পরিচালনা করে। টহল চলাকালীন কোস্ট গার্ড সদস্যরা চুনকুরি নদীতে ভাসমান অবস্থায় একটি গুরুতর আহত (এক পা বিচ্ছিন্ন) কচ্ছপ দেখতে পায়। আহত কচ্ছপটির অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে কোস্ট গার্ড সদস্যরা তৎক্ষণাৎ কচ্ছপটিকে উদ্ধার করে কোস্ট গার্ড স্টেশন দোবেকীতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

পরবর্তীতে আহত কচ্ছপটি দোবেকী বনবিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং বনবিভাগ ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে কচ্ছপটিকে দোবেকী বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।
অনলাইন ভার্সন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights