সুবর্ণচরে অস্ত্রসহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে অস্ত্রসহ মো. জসিম ওরপে রায়হান মেম্বারকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের হারিচ চৌধুরী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্যমতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে চরজব্বর থানাধীন চরজুবলী ইউনিয়নের হারিচ চৌধুরী বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় বাজারের হাই সাহেবের মালিকানাধীন বিল্ডিংয়ের নিচ তলায় অবস্থিত মো. জসিম ওরপে রায়হান মেম্বারের ভাড়া বাসা থেকে দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে তার বিরুদ্ধে চরজব্বর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights