সুবর্ণচরে আব্দুল্যাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৮ ই এপ্রিল (শনিবার) বেলা ১২ টায় চর চরজব্বর ইউনিয়নস্থ আব্দুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে দোয়া ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কমিটি।

আব্দুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুল ইসলামের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরজব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাশেদুর রহমান কিসলু, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু,
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান,
পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সপ্রাবি জনাব নাসিম ফারুকী, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান, বিশিষ্ট ব্যবসায়ী শরাফত আলী বাচ্চু।

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা কখনে বিফলে যায়না, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাই একদিন এ দেশের হাল ধরবে, শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights