সুবর্ণচরে আলহাজ খলিল উল্যাহ মিয়া কলেজ হবে শ্রেষ্ঠ কলেজঃ জামাল নাসির
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি”
একদিন আলহাজ খলিল উল্যাহ মিয়া কলেজ হবে শ্রেষ্ঠ কলেজ, প্রত্যান্ত অঞ্চলে কলেজটি হবে মেধা বিকাশের আরেক উধাহরণ” সুধি সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা’র চেয়ারম্যান মোঃ জামাল নাসির।
৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় খলিল উল্যাহ মিয়া কলেজে সুধি সমাবেশের আয়োজন করে খলিল উল্যা মিয়া কলেজ কৃর্তপক্ষ।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নির্বাহী বোর্ডের সভাপতি একেএম মিজানুর রহমান দিপকের সঞ্চালনায়, আলহাজ খলিল উল্যাহ মিয়া কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র দেবনাথের সভাপতি ও আলহাজ খলিল উল্যাহ মিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও ১ নং চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুকের সার্বিক তত্বাবধানে সুধি সমাবেশে প্রধান অথিতি ছিলেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা’র চেয়ারম্যান মোঃ জামাল নাসির। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, মাউশি কুমিল্লা কলেজ পরিদর্শক প্রফেসার জহিরুল ইসলাম পটোয়ারী, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, সাবেক অধ্যক্ষ অধ্যাপক হেলাল মোশাররফ, কবিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ হানিফ, সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু জাফর মোঃ হারুন, নোয়াখালী পাবলিক কলেজের অধ্যক্ষ অধ্যাপক তাকদির হোসেন, আব্দুল মালেক উকিল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য আতিক উল্যাহ সুজন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, শহীদ জয়নাল আবেদিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, হাবিব উল্যাহ মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশ্বর চন্দ্র মজুমদার, সুবর্ণচর উপজেলার বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী ছায়েদল হক ভূঁইয়া, চরজব্বর সাবেক চেয়ারম্যান আব্দুল্যাহ মিয়া, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগ নুরুল ইসলাম মানিক, বশির আহমদ, ইউপি সদস্য মোহাম্মদ আবু কাউছার, মোঃ আইয়ুব আলী, মোঃ মোনিন উল্যাহ, মোঃ মাঈন উদ্দিন জিকু, রিয়াজুল মাওলা চৌধুরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রদানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধিজন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ কলেজের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীবৃন্দ।
প্রধান অতিথি জামাল নাসির বলেন, “মাদক সন্ত্রাস বন্ধে সবাইকে কাজ করতে হবে, শিক্ষিত জাতী গড়তে আগে নিজেকে তৈরী করতে হবে, কলেজ করলে হবেনা, এলাকার সকল অভিভাবক শিক্ষার্থীরা সকলে এগিয়ে আসতে হবে, সকলের প্রচেষ্টায় একদিন সুবর্ণচরে আলহাজ খলিল উল্যাহ মিয়া কলেজ হবে শ্রেষ্ঠ কলেজ। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রত্যান্ত অঞ্চলে এমন কলেজের বিকল্প নেই”
