সুবর্ণচরে ভূমিহীন আঞ্চলিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর, নোয়াখালী প্রতিনিধি: “দুনিয়ার মজদুর এক হও” এই শ্লোগানে সুবর্ণচর উপজেলা পূর্বচরবাটা ইউনিয়নের চর নাঙ্গুলিয়া নুর ইসলাম মার্কেটে ভূমিহীন আঞ্চলিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর (বুধবার) বিকেল ৩ টায় নিজেরা করি এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে ছমিরহাট ভূমিহীন সমিতি।

নিজেরা করি আঞ্চলিক সভাপতি ভূমিহীন নেতা মাষ্টার গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, ভূমিহীন নেতা ও সমাজ সেবক ইউছুপ জামাল খোকন, আতিকুর রহমান সাজু, মোসলেহ উদ্দিন স্বপন, নিজেরা করি সুবর্ণচর উপজেলা প্রধান সম্নয়ক পরিতোষ দেবনাথ।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আঞ্চলিক সাধারন সম্পাদক ভূমিহীন নেতা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবুল, সহসভাপতি মারজাহান বেগম, ভূমিহীন নেতা নুর ইসলাম, সামছু উদ্দিন পাবেল, সফি উল্যাহ প্রমূখ।

বক্তারা বলেন, ভূয়া ভূমিহীন সার্টিফিকেট নিয়ে মিথ্যা মামলা দিয়ে জোরপূর্বক ভূমিহীন অসহায় পরিবারের জমি গুলো কেড়ে নিচ্ছে এক শ্রেণীর প্রভাবশালী। তারা অতিদ্রুত ভূমিহীনদের জায়গা বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট
প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করেন এবং ভূয়া রেকর্ড বাতিল করে প্রকৃত ভূমিহীনদের মাঝে ভূমি বুঝিয়ে দেবার দাবী জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আব্দুর রহমান ভূমিহীনদের মামলা জটিলতা সামলাতে নগদ অর্থ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights