সেই টিকটকেই যোগ দিলেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক

এবার চীনের মালিকানাধীন ক্ষুদে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে যোগ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে প্রেসিডেন্ট থাকাকালীন চীনা কোম্পানি বাইটড্যান্স মালিকানাধীন অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তবে নভেম্বরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের আগেই অ্যাপটিতে যোগ দিলেন সাবেক এ প্রেসিডেন্ট।

শনিবার রাতে নিজ অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প। যেখানে তাকে নিউ জার্সি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত মিক্সড মার্শাল আর্টস লড়াই ‘ইউএফসি ৩০২’র দর্শকদের অভিবাদন জানাতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights