সেই বাচ্চা হাতির সন্ধান মিলছে না

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারচরস্থ নাফনদীর মোহনায় সেই বাচ্চা হাতির সন্ধান মিলছে না। বন বিভাগ ও হাতি উদ্ধারকারী দলের দাবি হাতিটি মিয়ানমারের আবার ফিরে গেছে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার দক্ষিণ উপকূলীয় বনবিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান জানিয়েছেন, বুধবার সকাল থেকে হাতিটির দেখা মিলছে না।

ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের যে কোন সময় হাতিটি আবার সাঁতার কেটে মিয়ানমারে ফিরে গেছে।
সোমবার সকালে নাফনদী সংলগ্ন ওই এলাকায় হাতিটা দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। হাতিটির উচ্চতা ৭ ফুটের মতো। খবর পেয়ে বনবিভাগ ও হাতি উদ্ধারকারী দলের সদস্য হাতিটি নিরাপদে উদ্ধার করে টেকনাফের বনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ২ দিনেও হাতিটিকে নিরাপদে সরানোর চেষ্টায় ব্যর্থ হয়েছে। শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকাটি নাফ নদী ও বঙ্গোপসাগর মোহনা। শাহপরীর দ্বীপে জনবসতি। ওখান থেকে ১৫ কিলোমিটার দূরে বনভূমি। তাই ধারণা করা হয়েছিল ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের পাশা পাশি দলছুট হয়ে সাঁতরে নাফ নদী পেরিয়ে মিয়ানমার থেকে আসতে পারে হাতিটি।

তবে সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম জানান, হাতি অবস্থান নেয়ার মোহনাটি ঝাউবাগান ছাড়াও ঝোপ জঙ্গল রয়েছে। এটি মিয়ানমারে ফেরত না গিয়ে জঙ্গলের ভেতরেও থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights