সেতু বিভাগের নতুন সচিব ফাহিমুল ইসলাম

অনলাইন ডেস্ক

সেতু বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফাহিমুল ইসলাম।

সোমবার (৭ অক্টোবর) সচিব পদে তাকে পদোন্নতির পর সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights