সেন্টমার্টিনে কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে দ্বীপের বাসিন্দাদের জন্য ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্নআয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।

উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সোমবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দীন টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট ২৪২ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করে।
তিনি আরও বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান কার্যক্রমে মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আসিফ খান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights