সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

অনলাইন ডেস্ক

সেপটিক ট্যাংকের ভেতরে পাইপ বসিয়ে ময়লা অপসারণ করছিল মালেক ও লিটন নামের দুই পরিচ্ছন্নতাকর্মী। একজন অসতর্কতাবসত ট্যাংকের মধ্যে পড়ে গেলে অপরজন তাকে উদ্ধার করতে যায়। এরপর দুজনেই ট্যাংকের মধ্যে আটকে যায়। এ সময় বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল মালেক শেখ (৪৫) বগুড়া জেলার সোনাতলা থানার পশ্চিম টেকানী গ্রামের দুলু শেখের ছেলে ও লিটন বেপারী (৩৫) একই থানার পূর্ব টেকানী গ্রামের আফছার বেপারীর ছেলে।

বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাতে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের উত্তর ডামুড্যা গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডামুড্যার টিম লিডার প্রদীপ কীর্তনিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। সেপটিক ট্যাংকের মধ্যে অনেক বেশি বিষাক্ত গ্যাস ছিল। গ্যাস অপসারণ করে মালেক ও লিটনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে ডামড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, দুইজন পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights