সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টায় অনুষ্ঠিতব্য ম্যাচকে সামনে রেখে শুরুর একাদশ ও কৌশল প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় দলে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, প্রতিপক্ষের ধরন অনুযায়ী একাদশে পরিবর্তন আনা হতে পারে। যদিও চূড়ান্ত দল সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।

স্কালোনি বলেন, ‘প্রতিপক্ষের শক্তির কথা মাথায় রেখে আমরা একাদশে কিছু পরিবর্তন আনতে পারি। তবে আমাদের মূল লক্ষ্য সেরা দলটাকেই মাঠে নামানো। সবাই ভালো ছন্দে আছে।’

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের ছয়টি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে মাঝমাঠ ও রক্ষণে কিছুটা ছন্দ হারানোর ইঙ্গিত মিলেছে। সেই জায়গাগুলো আরও শক্তিশালী করতেই কৌশলগত পরিবর্তনের কথা ভাবছেন বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ

ডিফেন্স: নাহুয়েল মলিনা / গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি / নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ড: রদ্রিগো দে পল / এসেকিয়েল পালাসিওস / জিউলিয়ানো সিমিওনে, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস মাক অ্যালিস্টার।

ফরোয়ার্ড: লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights