সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা জাহিরুল ইসলামকে (২২) ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৩। শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

গ্রেফতারকৃত জহিরুল ইসলাম কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার তেতাভূমি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা জাহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রেখে অভিনব পদ্ধতিতে নারায়ণগঞ্জ এবং রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights