সোনারগাঁয়ে যুবদল নেতা বহিষ্কার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম প্রধানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বহিষ্কারাদেশ শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো হয়।

শুক্রবার রাত ১১ টায় যুবদলের ভেরিফায়েড পেজে দেয়া বহিষ্কারাদেশে জানানো হয়, দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights