সোনারগাঁয়ে হত্যা মামলায় গৃহবধূর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া হত্যা মামলায় স্ত্রী শাহিনুর আক্তারকে (৩৭) যাবজ্জীবন এবং তার পরকীয়া প্রেমিক রিপন মিয়া (৪১) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক আসামি রিপন মিয়ার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। তবে দলিল লেখকের স্ত্রী শাহিনুর আক্তার এখনো পলাতক রয়েছেন। একই সঙ্গে উভয় আসামিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

অতিরিক্ত পিপি নজরুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর পরকীয়ার জেরে স্ত্রী শাহিনুর আক্তার ও পরকীয়া প্রেমিক রিপন মিলে দলিল লিখক মোশারফকে প্রথমে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে বালতির পানিতে চুবিয়ে এবং গলায় প্লাস্টিকের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

মামলার বাদী নিহতের বড় ভাই সোলায়মান ভূঁইয়া আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights