সোমবার থেকে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু

অনলাইন ডেস্ক

সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবি অধরাই থাকায় সোমবার (২৭ মে) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। আজ রবিবার (২৫ মে) সমাপ্ত হলো তিনদফা দাবি আদায়ের চলমান কর্মবিরতি কর্মসূচি। সংগঠনটি পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করেছে।

ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “আমাদের দাবি এখনও পূরণ হয়নি। তাই সোমবার থেকে আমরা স্কুল না গিয়ে কর্মবিরতি চালাব।”

শিক্ষকদের তিন দফা দাবি হলো

কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পজিশন ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছরের পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে বন্ধিঘন জটিলতা দূরীকরণ, প্রধান শিক্ষক পদে ১০০ শতাংশ পদোন্নতি এবং দ্রুত পদোন্নতি প্রক্রিয়া।

তারা আরও দাবি করেছেন বর্তমান নিয়ম অনুযায়ী শুক্রবার ও শনিবার ছুটি বজায় রাখা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হোক।

গত ৫ মে থেকে ১৫ মে প্রতিদিন ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে ২ ঘণ্টা, এবং ২১ মে থেকে আজ ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights