সোমবার ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে সিলেটের যেসব এলাকা

অনলাইন ডেস্ক

বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নে মেরামত কাজের জন্য সিলেট নগরের বেশ কয়েটি এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সোমবার সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। রবিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১’র নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরের কাজীটুলা, মক্তবগলি, কাহের মিয়ার গলি, চাষনী পীর মাজার এলাকা, গোয়াইটুলা, হাজারীবাগ আবাসিক এলাকা, হোসনাবাদ আবাসিক এলাকা, সৈয়দপুর, শাহী ঈদগাহ্ ও টিবিগেইট এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে না। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পিডিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights