সোমালিয়ায় বন্যায় নিহত বেড়ে ১০০

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভারী বৃষ্টি এবং বন্যায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১০০ তে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোনার বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমালিয়ায় বন্যায় এখন পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছে। দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থার প্রধান মাহামুদ মোয়ালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তীব্র বর্ষণের কারণে সারা দেশেই ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে বছরের বছর ধরে চলা বিদ্রোহের কারণে পরিস্থিতি এমনিতেই খারাপ। তার মধ্যে তীব্র বৃষ্টি-বন্যায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও বাড়ছে।
সোমালিয়ায় গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights