সোমালিয়ার রাজধানীতে হোটেলে হামলা, অনেকে হতাহত

অনলাইন ডেস্ক

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্স প্যালেসের কাছে একটি হোটেলে হামলা চালিয়েছে জঙ্গী গোষ্ঠী আল-শাবাব। এতে অন্তত তিনজন নিহত হয়েছে।

সোমালি পুলিশের মুখপাত্র কর্নেল কাসিম আহমেদ রোবেল বলেছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ হামলাকারীও নিহত হয়েছে।

তিনি বলেছেন, হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ২৭ জন। তাদের মধ্যে ১৮ জন বেসামরিক নাগরিক রয়েছে। ওই হোটেলের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।
মূলত বৃহস্পতিবার রাতে মোগাদিসুর এসওয়াইএল হোটেলে হামলা চালায় সশস্ত্র যোদ্ধারা। তবে ১৩ ঘণ্টার অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights