সৌদি লিগেও রোনালদোর দাপট; তিন ম্যাচে দুই হ্যাটট্রিক

অনলাইন ডেস্ক

সৌদি লিগেও দাপট দেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই দেখা পেয়েছেন হ্যাটট্রিকের, জয় পেয়েছে তার দলও।

শুক্রবার সৌদি আরবের প্রো লিগে দামাক এফসিকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসের। ম্যাচের সবগুলো গোলই এসেছে রোনালদোর পা থেকে। এই জয়ের পর ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে নাসের। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আল ইত্তিহাদ।

দামেকের বিপক্ষে ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতর বল ফারুক চাপাইয়ের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোল করতে ভুল করেননি রোনালদো। পাঁচ মিনিট বাদেই দারুণ এক গোল করেন তিনি।
পর্তুগিজ তারকা বল পান সুলতান আল গানামের কাছ থেকে। এরপর বাঁ পায়ের জোরালো শটে বল জড়ান বক্সের বাইরে থেকেই। বিরতির আগেই হ্যাটট্রিকও পূরণ করেন রোনালদো।

এবার আয়মাহ ইয়াহইয়ার কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে নেওয়া শটে গোল করেন তিনি। বিরতির পর ম্যাচে আর কোনো গোল হয়নি। রোনালদোর হ্যাটট্রিকে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights