সৌদির ক্লাবে মেন্ডি

অনলাইন ডেস্ক

রোনালদো-বেনজেমাদের পথ অনুসরণ করে এবার সৌদি প্রো লিগে যোগ দিলেন এডুয়ার্ডো মেন্ডি। আল আহিলে যোগ দিয়েছেন চেলসিতে খেলা সেনেগালের গোলরক্ষক। তিন বছর চেলসিতে থাকার পর জেদ্দার ক্লাবটির সাথে চুক্তি করেছেন তিনি।

মেন্ডি ২০২০-২১ মৌসুমে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ১০৫ ম্যাচে ৪৯টি ক্লিনশিট রেখে গেলেন ব্লুজদের ডেরায়। ওই মৌসুমে উয়েফার সেরা গোলরক্ষক হয়েছিলেন। ২০২১ সালে ফিফার সেরা গোলরক্ষকও নির্বাচিত হন।

শুধু ক্লাব ফুটবলেই নয়, আন্তর্জাতিক ফুটবলেও দক্ষতার ছাপ রেখেছেন সেনেগালের গোলরক্ষক। আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে গুরুত্বপূর্ণ পেনাল্টি বাঁচিয়ে দেশকে চ্যাম্পিয়ন করেছিলেন মেন্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights