স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে সোমবার গোপালগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শংকর পান্ডেকে (২৩) আসামি করে মামলা দায়ের করেছেন।

গত ২৫ জানুয়ারী কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামের এ ঘটনা ঘটে। অভিযুক্ত শংকর পান্ডে ওই গ্রামের সুরেশ পান্ডের ছেলে।
মামলার বিবরণে জানাগেছে, গত (২৫ জানুয়ারী) ওই স্কুল ছাত্রীকে বাড়িতে রেখে মা ও বাবা জমিতে কাজ করতে যান । এই সুযোগে প্রতিবেশী বখাটে যুবক শংকর পান্ডে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা বাবা স্থানীয় হোমিও চিকিৎসকের কাছে গিয়ে ওই ছাত্রীর চিকিৎসা করান।
ওই স্কুল ছাত্রীর পিতা জানান, এ ঘটনার পর এলাকার ইউপি সদস্য মাহাবুব মোল্লা ও বাবু দফাদারকে জানাই। তারা সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেবেন বলে আমাকে আশ্বাস দেন। কিন্তু কয়েকদিন হয়ে গেলও তারা আমাকে এই ঘটনার কোন সমাধান করে দেয়নি। এ কারণে আমার মামলা দায়ের করতে দেরি হয়েছে। এই ঘটনায় আমি বখাটে শংকর পান্ডের শাস্তি চাই।
ইউপি সদস্য মাহাবুব মোল্লা বলেন, এ ঘটনা শোনার পরে আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। তাদের শান্তনা দিয়েছি। তবে আমি তাদের এ ঘটনা মীমাংসার আশ্বাস দেইনি।
এ ব্যাপারে জানার জন্য শংকর পান্ডের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ কারণে শংকর পান্ডে বা তার পরিবারের কোন সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার ওসি মো.আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আদালত থেকে এখন পর্যন্ত মামলার কোন আদেশের কাগজ আমাদের কাছে আসেনি। আদেশের কপি হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights