স্ত্রী হত্যার ঘটনায় স্বামীর যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রতরপুর গ্রামে মাহমুদা আক্তার রেনু নামে এক গৃহবধ‍ূকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী আশ্বাব আলী ওরপে আশরাফ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এই আদেশ প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামি আশরাফ আলী পলাতক ছিলেন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের স্ট্যানোগ্রাফার মোঃ মুখলেছুর রহমান জানান, ২০০৫ সালের ১৫ মে বেলা ২টায় থেকে ৪টার মাঝে আশরাফ আলী তার স্ত্রী মাহমুদা আক্তার রেনুকে পিটিয়ে হত্যা করে। পরে তার মুখে বিষ ঢেলে নৌকা দিয়ে হাসপাতালে নিয়ে যায়। পরে আশরাফ আলী পালিয়ে গেলে তার পরিবারের সন্দেহ হয়। পরে রেনুর ভাই আইয়ূব আলী ৬ জনকে আসামি করে ২৯ মে মামলা দায়ের করেন।

বানিয়াচং থানার তখনকার এসআই সিরাজুল ইসলাম ও পরে এসআই হেলাল উদ্দিন তদন্ত শেষে শুধুমাত্র আশরাফ আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে ৯ জনের সাক্ষ্য শেষে বুধবার বিকেলে আদালত উপরোক্ত রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ।

রাষ্ট্রপক্ষ এই মামলার আদেশে সন্তোষ প্রকাশ করেন। অতিরিক্ত পিপি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights