স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

স্কুলশিক্ষিকা স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে মোবাইল ফোনে বাদীর নগ্ন ছবি ও ভিডিও। গ্রেফতার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। মামলা তদন্ত কর্মকর্তা এসআই নাজিম উদ্দিন জানান, শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠান। জানা যায়, বাদী কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাকে প্রেমের ফাঁদে ফেলে গত বছরের ২৩ মে বিয়ে করেন অভিযুক্ত যুবক। স্বামী বিভিন্ন সময় কৌশলে স্ত্রীর নগ্ন ছবি ধারণ করেন। একপর্যায়ে ওই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। বিরক্ত হয়ে ভিকটিম যান গাজীপুরের শ্রীপুরে এক আত্মীয়ের বাড়ি। স্ত্রীর অবস্থান জানতে পেরে সেখানকার লোকজনের কাছে নগ্ন ছবি পাঠান। নিরুপায় হয়ে স্ত্রী পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights