স্ত্রীসহ সাবেক কাউন্সিলর আকাশ কুমারের নামে মামলা

অনলাইন ভার্সন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রানী ভৌমিকের নামে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩ মার্চ) দুপুরের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪ কোটি ৯৬ লাখ ১৯৬ টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখার অপরাধে মেসার্স তালুকদার অ্যান্ড কোং-এর প্রোপাইটর আকাশ কুমার ভৌমিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা রুজু করা হয়।

তিনি আরও জানান, আসামি পপি রানী ভৌমিকের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৬৪৯ টাকা মূল্যের সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা রুজু করা হয়। দুইটি মামলার বাদীই দুদকের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights