স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য দুর্জয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (প্রিসিকিউশন সার্বিক) আমিনুল। তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক এমপি দুর্জয় ও তার স্ত্রী ফারহানার বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্তের অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের পরিচালক মো. আবুল হাসনাত এই আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ও ফারহানা রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলমান রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিগণের বিদেশ গমন রহিত করা আবশ্যক। শুনানি শেষে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। আদেশে বলা হয়, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক দুইজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা রয়েছে।

একইসঙ্গে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন-প্রশাসন), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ মালিবাগ, ঢাকাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights