স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব নিজাম উদ্দিন

অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মো. নিজাম উদ্দিন বিসিএস ১১ ব‍্যাচের কর্মকর্তা। ইতোমধ্যে তিনি নতুন দফতরে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে, গত ৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ওই সময় থেকে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সেখানে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights