স্বামীকে ফোন করে দুই সন্তানসহ বাঁচার আর্তনাদ!

অনলাইন ডেস্ক
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুসহ একই পরিবারের তিনজন মারা গেছেন।

জানা গেছে, দুই সন্তান আয়ান (৮) ও আয়াতকে (৬) নিয়ে স্বামীর সঙ্গে বেইলে রোড এলাকায় থাকতেন নাজিয়া আক্তার (৩১)। তার স্বামী মো. আশিক পেশায় ব্যবসায়ী। বৃহস্পতিবার (১ মার্চ) সন্ধ্যায় ব্যবসার কাজে বনানীতে যান তিনি। সে সময় দুই শিশু সন্তানকে নিয়ে ওই ভবনের তৃতীয় তলার একটি রেস্তোরাঁয় খেতে যান নাজিয়া। আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি স্বামীকে ফোন দিয়ে আগুনের ঘটনা জানান।

পরে তৃতীয় তলার সিঁড়ি থেকে আয়ানের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে নাজিয়া ও আয়তও মারা যায়। ঢাকা মেডিকেলের মর্গে তাদের মরদেহ রাখা হয়েছে।
এ তথ্য জানিয়েছেন নাজিয়ার আত্মীয় রিফাত হোসেন। ঘটনার সময় ওই ভবনের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি।

এদিকে, রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে। শুক্রবার (১ মার্চ) ভোর ৫টা ৪১ মিনিটে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এতে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights