স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকালে উপজেলার জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাকলি (৩৫) উপজেলার মুচারিয়া পাথার এলাকার মৃত আবদুস ছবুর মিয়ার মেয়ে। এ ঘটনার পর অভিযুক্ত মেহেদী হাসান পলাতক রয়েছেন।

নিহত কাকলি স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ উপজেলার জেলখানা মোড়ের একটি বাসা ভাড়ায় বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, মেহেদী হাসান ও কাকলির মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। রবিবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদী ঘরের মাংস কাটার ছুরি দিয়ে কাকলির শরীরের উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই কাকলির মৃত্যু হয়। ঘটনার পর মেহেদী বাসা থেকে পালিয়ে যান। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি আবুল কালাম ভূইয়া বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights