স্বাস্থ্য কর্মকর্তার যোগদান ঠেকাতে শরণখোলায় ঝাড়ু মিছিল

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাসের বদলির আদেশ প্রত্যাহার ও তার স্থলে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মী রায়ের পদায়ন প্রতিহত করতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র জনতা।

আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ঝাড়ু মিছিল করেন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা। একই সময় উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

কর্মসূচি পালনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস একজন ও দক্ষ চিকিৎসক। তার সততা ও চিকিৎসাসেবায় খুশী শরণখোলাবাসী। অথচ তাকে এখান থেকে বদলি করে দুর্নীতিবাজ ও আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মী রায়কে চিতলমারীতে বদলীর পর সেখানে ছাত্র জনতার প্রতিবাদের মুখে গতকাল তাকে শরণখোলায় বদলি করা হয়েছে। এই দুর্নীতিবাজ ও আওয়ামী দালালকে কোনোভাবেই শরণখোলায় যোগদান করতে দেওয়া হবে না বলে মানববন্ধন ও ঝাড়ু মিছিলে বক্তারা জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মাহাদি হাসান, মুফতি মাওলানা ইসমাইল হোসেন, মাসুদ হোসাইন ও রবিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights