স্বাস্থ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে এসেনসিয়াল ড্রাগ কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে শতভাগ সরকারি অর্থায়নে পরিচালিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগ কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড-এর মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন-এর ৫৩ ও ৫৪ ধারা মোতাবেক এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে।

পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।

প্রজ্ঞাপন অনুযায়ী এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচালনা পর্ষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights