স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবদুল্যা আল নোমান সুমন কারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে শহরের বাঞ্চানগর এলাকার নিজ বাড়ীর একটি পরিত্যাক্ত টিনের ঘর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এসময় ওই ঘর থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেছে। পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের ক্বারী বাড়ীর মৃত আমির হোসেন ডিলার এর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌরশহরের ৫নং ওয়াডের বাঞ্চানগরের নিজ বাড়ীর দরজায় একটি পরিত্যাক্ত টিনের ঘরে সুমন প্রতিদিন বন্ধুদের নিয়ে আড্ডা দিত। এদিন বিকেলে প্রতিবেশীরা ওই ঘরটি ভেতর থেকে বন্ধ দেখে বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। বিভিন্নভাবে ডাকাডাকির পরও তার সাড়া না পেয়ে স্থানীয়রা পরে পুলিশে খবর দেয়। পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বাইরে থেকে ওই ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার মৃতদেহ উদ্ধার করে। একই সময় মৃতদেহের পাশে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। গত বৃহস্পতিবার থেকে সে ঘরে ফেরেনি। ওই দিন থেকে পরিবারের সদস্যরা তার মোবাইলে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ সোহেল রানা জানান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক ওই নেতার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হয় অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights