স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি : গয়েশ্বর ফাইল ছবি

অনলাইন ডেস্ক
স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের একথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, ফ্যাসিবাদ তাড়াতে পাড়লেও জনগণ এখনও গণতন্ত্রের নাগালের বাইরে। বিএনপি এখনও গণতন্ত্রের লড়াইয়ে আছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র এখনও আলোর মুখ দেখনি। গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে হত্যার চেষ্টাও করা হয়। তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ১৭ বছর দেশে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। এসময় জুলাই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights