স্মার্টফোনে হারানো অ্যাপ খুঁজে পাওয়ার সহজ উপায়

অনলাইন ডেস্ক

স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করা এখন দৈনন্দিন জীবনের অংশ। তবে অনেক সময় ইনস্টল করা অ্যাপ হোম স্ক্রিনে খুঁজে পাওয়া যায় না, যা জরুরি কাজের সময়ে বিরক্তিকর হয়ে ওঠে। সাধারণত, অ্যাপ হাইড করলে এ সমস্যা দেখা দেয়। কিন্তু চিন্তার কিছু নেই, সেটিংস থেকে সহজেই এ সমস্যা সমাধান করা যায়।

স্মার্টফোনে হারানো অ্যাপ খুঁজে পেতে প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে যান। এরপর নিচে স্ক্রল করে ‘হোম স্ক্রিন’ এ ট্যাপ করুন। সেখানে গিয়ে ‘হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপস স্ক্রিন’ অপশন নির্বাচন করুন। এবার ইনস্টল করা সব অ্যাপের তালিকা দেখতে পাবেন।

হাইড করা অ্যাপগুলো ‘হিডেন অ্যাপস’ শিরোনামের নিচে থাকবে। হাইড করা অ্যাপ ফিরিয়ে আনতে ওই অ্যাপের আইকনের ওপরের বাঁ দিকে থাকা ‘মাইনাস’ আইকনে ট্যাপ করুন। এভাবে, আপনার প্রিয় অ্যাপগুলো আবার হোম স্ক্রিনে ফিরে আসবে, যা আপনার কাজকে আরও সহজ করে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights