হকিতে এবারও লক্ষ্য শীর্ষ ছয়

ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান গেমসে হকির প্রস্তুতি জোরালোভাবে চলছে। ১৮ সদস্যের চূড়ান্ত দলও ঘোষণা হয়েছে বাংলাদেশের। বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর বড় ঘোষণা ছিল প্রস্তুতিতে থাকা খেলোয়াড়রা জার্মানিতে কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবেন। পরিকল্পনা ছিল দ্বিতীয় ধাপে সুযোগ পাওয়া ২৪ খেলোয়াড়ই যাবেন। সরকারি অনুমোদন (জিও) সব কাগজপত্রই জমা দেওয়া হয়েছে জার্মান দূতবাসে। কিন্তু ভিসা না মেলায় কেউ যেতে পারেননি। হাতে সময় নেই বলে কোচ পিটার জেরার্ড ঢাকাতেই চূড়ান্ত দল ঘোষণা করেছেন।

আজই বিষয়টি পরিষ্কার হবে খেলোয়াড়রা জার্মানি যেতে পারবেন কি না। যদি ভিসা না মেনে বিকল্প ব্যবস্থা নিয়ে রেখেছে হকি ফেডারেশন। যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেছেন, ‘এশিয়ান গেমসে বাংলাদেশ শক্তিশালী গ্রুপে পড়েছে। ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে। জাপান যাওয়ার আগে জাতীয় দলকে গুছিয়ে নিতে জার্মানিতে ক্যাম্পের পাশাপাশি বিভিন্ন ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার। ভিসা পাব কি না তা হয়তো আজ ফাইনাল হয়ে যাবে।’

হকিতে এবারও লক্ষ্য শীর্ষ ছয়জার্মানিতে যেতে না পারলে তাহলে কি দেশের বাইরে ক্যাম্প হবে না? প্রিন্স বলেন, ‘চীনে যাবে দল। ৩০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর অবস্থান করে সেখানে ছয় ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। চীন আমাদের ডাকে সাড়া দিয়েছে। প্রস্তুতি ম্যাচের সিডিউলও ঠিক করে রেখেছে। তবে জার্মানির ভিসা পেলে তখন তো চীনে যাওয়ার প্রয়োজন পড়বে না।’ প্রিন্স বলেন, ‘গেমসে আমাদের লক্ষ্য শীর্ষ ছয়ে থাকা। ফেডারেশন তো একটা টার্গেট করে এগোচ্ছে। এশিয়ান গেমসে ছয়ে থাকলে পরিকল্পনাটা কাজে আসবে।’

এশিয়ান গেমসে হকির প্রস্তুতিতে বড় আলোচনা ছিল দীর্ঘ ১৮ মাস পর অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমির ক্যাম্পে ফেরা। আগের অ্যাডহক কমিটি বয়স্ক খেলোয়াড়ের অজুহাত দেখিয়ে তাকে জাতীয় দলে খেলা থেকে বঞ্চিত রাখে। সেই জিমি এখন যোগ্যতার প্রমাণ দিয়ে জাতীয় দলের মূল স্কোয়ার্ডে সুযোগ পেয়েছেন। তাঁর ছোট ভাই খালেদ মাহমুদ রাকিন প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন। এখন অপেক্ষা এশিয়ান গেমসে সেরা একাংশে দুই ভাই একসঙ্গে খেলবেন কি না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights