হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, বাড়বে না সময়

অনলাইন ডেস্ক

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর শেষ হবে। এই সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর ২০২৫ সালে শেষ হবে। এই সময়সীমা আর বৃদ্ধি করা হবে না।

উল্লেখ্য, আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights