হঠাৎ জি-সেভেন সম্মেলন ছেড়ে ফেরার কারণ যুদ্ধবিরতি নয়, আরও বড় কিছু : ট্রাম্প

অনলাইন ডেস্ক

তড়িঘড়ি করে কানাডায় চলমান জি-সেভেন সম্মেলন ছেড়ে যাওয়ার কারণ ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নয়, বরং আরও বড় কিছু বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ বলেছিলেন, ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি সংক্রান্ত কোনও আলোচনায় অংশগ্রহণ করার জন্য ওয়াশিংটন ফিরে গেছেন। তবে, এমানুয়েল ম্যাক্রঁ ‘ভুল’ বলেছেন উল্লেখ করে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি কেন ওয়াশিংটন ফিরে যাচ্ছি, তার (ম্যাক্রঁ) সে ব্যাপারে কোনও ধারণাই নেই।’

তবে, এটা নিশ্চিত যে এর সাথে যুদ্ধবিরতির কোনও সম্পর্ক নেই। এটির তার থেকেও বড় কিছু বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সেই ‘বড়’ ব্যাপারটি ঠিক কী- তার বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। তিনি পোস্ট শেষ করেছেন রহস্যময়ভাবে ‘স্টে টিউনড’ বা ‘সাথেই থাকুন’ শব্দবন্ধ লিখে।

সূত্র : বিবিসি বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights