হঠাৎ টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ক্লাসেন

অনলাইন ডেস্ক

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন হেনরিখ ক্লাসেন। ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মাত্র চারটি টেস্ট খেলা প্রোটিয়া এই উইকেটকিপার ব্যাটার লাল বলের ক্রিকেট থেকে অবসর নিলেও সাদা বলে থাকছেন।

টেস্ট ছাড়ার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে ক্লাসেন বলেন, ‘সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না, সেটা ভেবে কয়েকটি নির্ঘুম রাত কাটানোর পর আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা কঠিন সিদ্ধান্ত, কারণ ক্রিকেটে বেশ বড় ব্যবধানে এটি আমার সবচেয়ে প্রিয় সংস্করণ।’

তিনি আরও জানান, ‘মাঠে এবং মাঠের বাইরে যে লড়াইয়ের মুখোমুখি হয়েছি, সেগুলোই আমাকে আজকের ক্রিকেটার বানিয়েছে। দারুণ একটি ভ্রমণ ছিল এবং আমি দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। যেগুলো পেয়েছি, এর মধ্যে আমার ব্যাগি টেস্ট ক্যাপটিই সবচেয়ে মূল্যবান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights